তুরস্কে বাংলাদেশের পণ্য রপ্তানি এক বছরে বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের বছর একই সময়ে রপ্তানি ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার।
ইপিবির তথ্য অনুযায়ী, একই সময়ে দেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। তুরস্কে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। পাশাপাশি পাট, জুতা, অপটিক্যাল সামগ্রী এবং বিভিন্ন শিল্প সরঞ্জামও রপ্তানি হচ্ছে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তুরস্কে বিদেশি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের মান, প্রতিযোগিতামূলক দাম ও সরবরাহ সক্ষমতা কাজে লাগিয়ে সেখানে রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
গেল জুনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের সময় দুই দেশের প্রায় ১৩০ কোটি ডলারের বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করার উদ্যোগের কথা জানানো হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।