‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা গণপূর্ত বিভাগ যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুজ্জামান।
সভায় বক্তব্য দেন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা পরিকল্পিত আবাসন ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করে এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। ১৯৮৬ সাল থেকে বিশ্বজুড়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে।
পঞ্চগড় প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।