বগুড়া সদর উপজেলায় বিএডিসির বরাদ্দ দেয়া ডিএপি সারের মজুদ ও হিসাবের মধ্যে গরমিল পাওয়ায় দুই ডিলারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই কর্মদিবসের মধ্যে মজুদের হিসাব সংশোধনের নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ও রাতে উপজেলার সাবগ্রাম ও কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মেসার্স এস আর এগ্রো ও সোনালী ট্রেডার্সের গুদামে এ অনিয়ম পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, দুই ডিলারই বিএডিসি থেকে ৩৭৬ বস্তা করে ডিএপি সার উত্তোলন করেছিলেন। তবে গুদামের মজুদ ও হিসাব যাচাই করে গরমিল পাওয়া যায়। এ সময় ডিলাররা বিষয়টি স্বীকার করেন।
পরে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি ৩৭৬ বস্তা করে ডিএপি সার দেখিয়ে দুই কর্মদিবসের মধ্যে মজুদের হিসাব ঠিক করার নির্দেশ দেয়া হয়।
সাবগ্রামে অভিযান পরিচালনা করেন বগুড়া সদর ইউএনও আবদুল ওয়াজেদ। সেখানে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।