বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগনিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তারদ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচণার মামলায় বাদীপক্ষের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসাশহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’ববিতে র‍্যাগিংয়ে ৪৮ শিক্ষার্থীকে বহিষ্কার-জরিমানাজাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিনকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুননকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানামিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকাপাবনায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় তোহা গ্রেপ্তেরনিরাপদ খাদ্য নিশ্চিতে জয়পুরহাটে সমন্বয় কমিটির সভা

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ০৫:০৭ অপরাহ্ন

দেশজুড়ে ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৮ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে দুজনের।

এ সময়ে সবচেয়ে বেশি ৩৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ৩২০, খুলনায় ২৪৮, বরিশালে ২১২, রাজশাহীতে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ২১০, ঢাকা উত্তরে ১৮৯, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ এবং সিলেটে ১৪ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনায় ৪৭, চট্টগ্রামে ২৪, ময়মনসিংহে ২০, বরিশালে ১৯, রাজশাহীতে ১৪, রংপুরে ৬ ও সিলেটে একজন মারা গেছেন।

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।