শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবারও নামঞ্জুর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৫, ২০২৬ ০৬:০৩ অপরাহ্ন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

এর আগে গেল ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন খারিজ হয়েছিল।

গেল ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তী সময়ে এটি হত্যা হিসেবে তদন্ত ও মামলা করা হয়।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।