শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। এর মধ্যে মিরপুরে ৩, সাভার ও আশুলিয়ায় ১১, গাজীপুরে ১২ এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন মোতায়েন রয়েছে।
নিরাপত্তা কার্যক্রম জোরদারে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) ও রায়ট কন্ট্রোল ভেহিকল (আরসিভি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিজিবি সদস্যরা।
দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।