মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত করিডোর নিয়ে কোনো ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রস্তাবিত করিডোর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এটি বাস্তবায়নের আগে রোহিঙ্গা সমস্যার সমাধান প্রয়োজন।
এ সময় আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যাবর্তন নয়, বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে হস্তান্তর করতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।