পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২) এর পৃথক অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ব্যাটালিয়নের পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১ হাজার ১৩৬ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট।
পাবনার সাঁথিয়া ও আতাইকুলা এবং সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে ১ নভেম্বর এসআরবি-১২-এর উদ্যোগে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি আত্মসমর্পণ করেন। তাদের দেয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১২ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।