শ্রমিকদের দাবিকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, একটি মহল বিভিন্ন শিল্পকারখানায় ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। অথচ কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গত ১৫-১৬ বছরে একটি মহল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই মহলই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তারেক রহমান বলেন, তাদের দাবিদাওয়া বিবেচনায় ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং কাজ শুরু হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।