কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রাজশাহী রেঞ্জ পর্যায়ের মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট জেলা নারী কাবাডি দল।
সোমবার (২৬ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করে দলটি। জয়পুরহাট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. রুহুল আমিন।
রাজশাহী রেঞ্জের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম।
জয়পুরহাটের মেয়েদের এ অর্জনে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। এ সাফল্য জেলার নারী খেলোয়াড়দের কাবাডিতে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।