ইসরায়েলের বিভিন্ন ভোটকেন্দ্রে অবৈধভাবে ভোটারদের তথ্য সংগ্রহ ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে দলের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে লিকুদ পার্টির বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল ‘বি’ইয়াচাদ’ এ অভিযোগ করেছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়ার কথা অস্বীকার করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)।
বি’ইয়াচাদের দাবি, লিকুদ পার্টির প্রতিনিধিরা অ্যাপ ব্যবহার করে ভোটারদের উপস্থিতি ও গতিবিধির তথ্য সংগ্রহ করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগও দিয়েছে দলটি।
সিইসি জানিয়েছে, ভোটার ভোটকেন্দ্রে এসেছেন কি না বা ভোট দিয়েছেন কি না—এ ধরনের তথ্য রাজনৈতিক দলের কাছে পাঠানো নিষিদ্ধ। মধ্য ইসরায়েলের একটি ভোটকেন্দ্রে ছবি তোলার বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নিয়ম ব্যাখ্যা করার পর তা বন্ধ করা হয় বলে জানিয়েছে কমিশন।
এর আগে, ভোটারদের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ ও তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলের কাছে পাঠানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের হাইকোর্ট ভোটের দিন এ ধরনের তথ্য সংগ্রহ ও আদান-প্রদানে নিষেধাজ্ঞা দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।