মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহযোগিতা করবে চীনক্রসফায়ার সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্যে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টাজয়পুরহাটে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেপ্তার, জব্দ টাকা ও স্মার্টফোনপিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থীডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০ ছাড়ালবাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বানগণমাধ্যমে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমানঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়ারদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেয়া হবে না: জামায়াত আমিরসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেনতুন করে উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে শর্ত পূরণের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতারসৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, ৮ মিনিটেই প্রত্যাহারকলকাতায় প্রেমের সম্পর্ক ঘিরে যুবক ও বাবাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগইসরায়েলে ভোটারদের তথ্য অবৈধ সংগ্রহের অভিযোগ লিকুদ পার্টির বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীপ্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন‘সিআইডি’র নির্মাতা বিপি সিং আর নেইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিক্ষিকা নাসরিনের মরদেহ উদ্ধারআল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তারচাঁদাবাজির প্রতিবাদ করায় আদাবরে বিএনপির তিন নেতাকে পিটিয়ে জখমসার না পেয়ে লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালানঠাকুরগাঁও আদালতে ১৭ জনের জামিন নামঞ্জুর, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনাকেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশেরপুর সীমান্তে মালিকবিহীন ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ন

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও জাপানের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক কাজে লাগিয়ে স্বাস্থ্য গবেষণা, আধুনিক চিকিৎসাসেবা এবং সামাজিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সহযোগিতার সুযোগ রয়েছে।

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অবদানের কথা তুলে ধরে তিনি শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন।

বাংলাদেশে ফাউন্ডেশনটির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত সম্পদ ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগে বাংলাদেশ সরকার সহযোগিতা দিতে প্রস্তুত।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।