মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহযোগিতা করবে চীনক্রসফায়ার সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্যে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টাজয়পুরহাটে জুয়ার আসর থেকে পাঁচজন গ্রেপ্তার, জব্দ টাকা ও স্মার্টফোনপিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থীডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০ ছাড়ালবাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বানগণমাধ্যমে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমানঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়ারদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেয়া হবে না: জামায়াত আমিরসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেনতুন করে উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধে শর্ত পূরণের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতারসৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা, ৮ মিনিটেই প্রত্যাহারকলকাতায় প্রেমের সম্পর্ক ঘিরে যুবক ও বাবাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগইসরায়েলে ভোটারদের তথ্য অবৈধ সংগ্রহের অভিযোগ লিকুদ পার্টির বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীপ্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন‘সিআইডি’র নির্মাতা বিপি সিং আর নেইটুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে শিক্ষিকা নাসরিনের মরদেহ উদ্ধারআল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তারচাঁদাবাজির প্রতিবাদ করায় আদাবরে বিএনপির তিন নেতাকে পিটিয়ে জখমসার না পেয়ে লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালানঠাকুরগাঁও আদালতে ১৭ জনের জামিন নামঞ্জুর, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনাকেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দুইশেরপুর সীমান্তে মালিকবিহীন ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা, অংশ নিচ্ছে ২০টির বেশি দেশ৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

চাঁদাবাজির প্রতিবাদ করায় আদাবরে বিএনপির তিন নেতাকে পিটিয়ে জখম

চাঁদাবাজির প্রতিবাদ করায় আদাবরে বিএনপির তিন নেতাকে পিটিয়ে জখম
চাঁদাবাজির প্রতিবাদ করায় আদাবরে বিএনপির তিন নেতাকে পিটিয়ে জখম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ০৬:১০ অপরাহ্ন

রাজধানীর আদাবরের মেহেদীবাগ এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপির তিন নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মেহেদীবাগ এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব আক্তার, সদস্য ইমরান হাবিব, মুন্না, সোহেল ও অলিসহ প্রায় ৩০ থেকে ৩৫ জন হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে মেহেদীবাগ ইউনিট বিএনপির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক তৈয়ব আলী ও বিএনপি নেতা শাহাবুদ্দিন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দুজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হেলাল আহমেদ রাজের নিয়ন্ত্রণে আক্তার ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে তাঁদের দাবি।

এ ঘটনায় আদাবর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়া চালাচ্ছে। তবে মামলার তদন্তপ্রক্রিয়া প্রভাবিত করতে বিভিন্ন মাধ্যমে তদবির করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।