ভারতের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘সিআইডি’র প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিং, যিনি বিপি সিং নামে পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় টেলিভিশনে অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘সিআইডি’কে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিপি সিংয়ের। সিরিজটিতে বিভিন্ন রহস্যজনক অপরাধের তদন্ত তুলে ধরা হতো। পাশাপাশি তিনি এতে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিং চিত্রোলের চরিত্রেও অভিনয় করেছেন।
ভৌতিক ধারার অনুষ্ঠান ‘আহট’-এর প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।