রংপুরের পীরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আল্লাহ ও পবিত্র কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে সৌরভ চন্দ্র মোহন্ত (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চিকল বেলাই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে সৌরভের ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ অক্টোবর) ভিডিওটি আবার ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে গ্রাম পুলিশ আমিনুল ইসলাম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে, ভিডিও ছড়িয়ে পড়ার জেরে উত্তেজিত লোকজন সৌরভ ও তাঁর স্বজনদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্তের করা মামলায় শফিকুল ইসলাম আরিফ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুই মামলার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।