মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহযোগিতা করবে চীনসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীপ্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালানঠাকুরগাঁও আদালতে ১৭ জনের জামিন নামঞ্জুর, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত

 নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত
নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন

তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (প্রথম পর্ব) প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি নতুন কুঁড়ি স্পোর্টসের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন এবং বিকেএসপি জুনিয়র ও নতুন কুঁড়ি স্পোর্টসের শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত এই প্রশিক্ষণ ক্যাম্পের স্লোগান—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। এর লক্ষ্য তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে পর্যায়ক্রমে বিকেএসপিতে প্রশিক্ষণ ও পড়াশোনার সুযোগ করে দেয়া হবে। ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ, পড়াশোনা ও অন্যান্য দায়িত্ব সরকার বহন করবে বলেও জানান তিনি।

আমিনুল হক আরও বলেন, বিকেএসপির প্রশিক্ষণ কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে বিভাগীয় ও জেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে ঢাকার পাশাপাশি বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী উপস্থিত থেকে নতুন কুঁড়ির দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। নতুন কুঁড়িতে সফল হতে না পারা শিশু-কিশোরদের জন্যও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে বছরব্যাপী খেলাধুলার আয়োজন রাখার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।