মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোন ডুওর স্ক্রিনে ফাটল, ত্রুটিপূর্ণ ফোন বদলে দেবে অ্যাপলবাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহযোগিতা করবে চীনসাবেক মিস সুইজারল্যান্ডের ধর্ষণের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধেহামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব!২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে: মার্কিন অর্থমন্ত্রীপ্রথমবার ব্যালন ডি’অর জিতে ইতিহাসের পাতায় হ্যারি কেইন নতুন কুঁড়ি স্পোর্টস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিতসিরাজগঞ্জে গরু চুরির হিড়িক, দুই মাসে অর্ধশতাধিক গরু উধাওকঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নতুন চালানঠাকুরগাঁও আদালতে ১৭ জনের জামিন নামঞ্জুর, ‘জয় বাংলা’ স্লোগানে উত্তেজনা৯ মাস পর খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২টি বিধিনিষেধ

বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ-জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৭, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ন

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার সুযোগ এসেছে। ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় বাংলাদেশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে দুই দেশের সরকারপ্রধানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশ-জাপান সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপ দেয়াই এখন লক্ষ্য।

যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি এগিয়ে নেয়ার বিষয়ে দুই দেশ গুরুত্ব দিয়েছে। তিনি জানান, বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান। বঙ্গোপসাগর ঘিরে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

এ ছাড়া বঙ্গোপসাগরীয় অঞ্চলে শিল্পোন্নয়ন ত্বরান্বিত করতে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে সময়োপযোগী করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানান তাকাইচি।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে গার্ড অব অনার দেয়া হয়। পরে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !