বাংলাদেশে আর কোনো সন্ত্রাসের রাজনীতি হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অনেকে ফ্যাসিবাদকে আশকারা দিচ্ছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পল্টন ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না এবং অন্যায়ের কাছে মাথানত করা হবে না। যারা মানবিক রাজনীতি করবেন, তাঁরাই দেশে রাজনীতি করতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত নেতাদের হত্যার পরিণতি আওয়ামী লীগকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জামায়াত আমিরের দাবি, গণভোটে জনগণ আমূল পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, সংবিধান নিয়ে নাড়াচাড়া করার জন্য নয়। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান। অন্যথায় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।