নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি না হলে আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা সৌদিয়া এয়ারলাইন্স। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।
এর আগে, ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের হামলার ঘটনার পর ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট বাতিল করে সৌদিয়া।
একই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ অন্যান্য সংস্থাও সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল। বিকল্প হিসেবে অনেক যাত্রী বিভিন্ন এয়ারলাইন্সে জেদ্দা ও মদিনা হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন।
এদিকে, ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের জন্য যাত্রীদের কাছ থেকে বাড়তি কোনো ফি নেয়া হয়নি বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।