রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার অটোরিকশাচালক‘কারও ওপর নির্ভরশীল নয়, মর্যাদার সঙ্গে অংশীদার হতে চায় বাংলাদেশ’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ‘স্বৈরশাসক’ মোদি, যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকেসংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিনপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতপ্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবরচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যদিল্লিতে ধর্না থেকে মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশদিল্লিতে সিজেপি নেতাদের আটকের পর মিছিলের নেতৃত্বে যোগেন্দ্র যাদব, নেহা বোরাদিল্লিতে মিছিল থেকে আটক নেহা বোরা, দীপঙ্কর ভট্টাচার্যসহ চার নেতাবিক্ষোভ ঘিরে ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরাদিল্লিতে বিক্ষোভ ঘিরে দেড় হাজারের বেশি আটক, আহত ২ পুলিশপুলিশ হেফাজতে অভিজিৎ, সিজেপির নেতৃত্বে অজিঙ্কা শিন্ডেযন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকদিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটকপানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়কআম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্কদিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশনরিভিউ নেননি শান্ত, পরে রিপ্লেতে ধরা পড়ল স্পাইকসমঝোতা না হলে আদালতে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকেএবার মুম্বাইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খানবাংলাদেশি কৃষককে গুলি, কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

আম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্ক

আম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্ক
আম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্ক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১০, ২০২৬ ০১:৩০ অপরাহ্ন

ভারতে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালুর অনুমোদন নিয়ে বিরোধের জেরে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে কটাক্ষ করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ সম্বোধন করে তিনি লিখেছেন, ভারতকে আম্বানিই নিয়ন্ত্রণ করেন—এটি বুঝতে না পারার জন্য ক্ষমা চাইছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে শুরু হওয়া এই বিরোধের মধ্যে এক পোস্টে মাস্ক অভিযোগ করেন, আম্বানি ভারতে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে চান। একই সঙ্গে স্টারলিংককে প্রতিযোগিতার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।

মাস্কের দাবি, ভারতের অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ নেই। স্টারলিংক চালু হলে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপকৃত হবেন। প্রাকৃতিক দুর্যোগে প্রচলিত যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লেও স্যাটেলাইট ইন্টারনেট জীবন বাঁচাতে সহায়তা করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতে স্যাটেলাইট যোগাযোগসেবা চালুর লাইসেন্স পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মাস্কের স্টারলিংক, সুনীল ভারতী মিত্তলের সমর্থনপুষ্ট ইউটেলস্যাট ওয়ানওয়েব এবং আম্বানির রিলায়েন্স জিও। মাস্কের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা স্টারলিংকের প্রবেশে বাধা দিচ্ছেন। পরে তিনি সরাসরি আম্বানির নাম উল্লেখ করে প্রশ্ন তোলেন, তিনিই কি ভারতের প্রকৃত নিয়ন্ত্রক।

তবে সরকার পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে। টেলিযোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, রাজস্বভিত্তিক চার্জব্যবস্থা নির্ধারণ এবং নিরাপত্তাসংক্রান্ত শর্ত পূরণের পর প্রতিষ্ঠানগুলো সেবা চালু করতে পারবে। তিনি বলেন, সরকার কোনো প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য সমর্থন করে না; গ্রাহকেরাই নিজেদের পছন্দের সেবা বেছে নেবেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।