ঢাকায় অটোরিকশা বেপরোয়া হয়ে উঠেছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের সব ‘সন্ত্রাসী’ এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিলে কী হবে, তা তিনি শেষ না করেই বক্তব্য থামান।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা ছয়টি আসন পেয়েছেন, তাঁদের অনেকে অশ্লীল বক্তব্য দেন। তাঁর ভাষ্য, ‘৫ তারিখের পর’ থেকে এমন কথা শোনা যাচ্ছে, যা থেকে বেরিয়ে আসা উচিত।
সরকার গঠনের পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধী দলের লংমার্চেরও সমালোচনা করেন তিনি। তাঁর দাবি, দেশ যতবার বিপদে পড়েছে এবং অর্থনীতি ও গণতন্ত্র ধ্বংসের দারপ্রান্তে গেছে, ততবারই বিএনপি দেশকে টেনে তুলেছে। তিনি আরও বলেন, সারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বর্তমান বিদ্যুৎসংকটের জন্য শেখ হাসিনা সরকারকে দায়ী করে মনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসসংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দুই বছর হামের টিকা দেওয়া হয়নি এবং সঠিকভাবে টিকা না দেওয়ার খেসারত এখন বর্তমান সরকার দিচ্ছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।