রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ অনুমোদন দেয়া হয়।
এ ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন শুরু হবে। এর মাধ্যমে ধীরে ধীরে নিরাপদ ও স্থায়ীভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগোবে। এর আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।
আইএইএর নির্দেশনা অনুযায়ী রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ ধাপ প্রায় সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটানো হয়েছে। এরপর ‘বি টু’ ধাপে চুল্লিকে প্রাথমিক অপারেশনের জন্য প্রস্তুত করা হবে।
পর্যায়ক্রমে উৎপাদন ৩০০ মেগাওয়াটে পৌঁছালে জাতীয় সঞ্চালন লাইনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।