শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
বিদ্যুৎ উৎপাদনের দোরগোড়ায় রূপপুর, বি টু অনুমতির অপেক্ষায়সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, যোগ দিচ্ছেন মমতাঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠকভারত এগিয়ে এলে গঙ্গা চুক্তির জট খুলবে: হুমায়ুন কবিরসিজারিয়ানের পর পেটে গজ, ৬ মাস চিকিৎসাধীন থেকে মারা গেলেন বিথীপ্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন হবে: টুকুচট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ডসোমবার চূড়ান্ত হচ্ছে ইউপি নির্বাচনের সময়সূচিআবরার ফাহাদ হত্যা: রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীররূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ এগোল বাংলাদেশকোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ থাকবে: রাষ্ট্রপতি‘শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে’, দাবি রাশেদ খানেরনিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধারসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভীসৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদিতে: আইএসপিআর‘আমার মতো মানুষকে পুরস্কার দেয় না’, নোবেল নিয়ে ট্রাম্পের আক্ষেপআসামে বাংলাদেশি দাবি করে ১৮ জনকে আটক করল ভারতীয় পুলিশকাতারের উত্তর উপকূলে জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা‘ভোট চোর গদ্দি ছোড়’, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইলেন ধ্রুব রাঠিইউক্রেনে রাশিয়ার হামলায় ৫ শিশুসহ নিহত ৩২১০ অক্টোবর বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৩ হাজার সিএপিএফ মোতায়েন২৩ ক্যারেট সোনায় ট্রাম্পের ‘নগ্ন’ ভাস্কর্য, ঘিরে চাঞ্চল্যদুই বাসে রুশ গ্লাইড বোমা হামলা, ইউক্রেনে নিহত ৩৩মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগপাবনায় নকল দুধ তৈরি অভিযোগে কারখানা সিলগালাসহ জরিমানাজয়পুরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ‘নিরাপদ সড়ক চাই’র সচেতনতামূলক ক্যাম্পেইনবগুড়ায় মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতিলক্ষ্মীপুর সদর হাসপাতালে জামায়াতের ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কর্মসূচি২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরুপাবনায় সাংবাদিক নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগবগুড়ায় দুই শিশুকে ধর্ষণ: আসামির ৬০ বছরের কারাদণ্ডশেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীর খামার মডেল একাডেমিতে দৃষ্টি পদযাত্রা অনুষ্ঠিত

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ
মেসির বিদায়ী ম্যাচে বেনিনের ক্ষোভ, আর্জেন্টিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৮, ২০২৬ ০৪:৪৪ অপরাহ্ন

লিওনেল মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর একাধিক অভিযোগ তুলেছে বেনিন। ম্যাচের ব্যবস্থাপনা ও আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আফ্রিকার দলটি। গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল করেন মেসি। আরও দুটি গোলে অবদান রেখে জাতীয় দলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখেন তিনি।

তবে বেনিনের অভিজ্ঞতা ছিল ভিন্ন। অনুসন্ধানী সাংবাদিক রোমাঁ মোলিনার দাবি, ম্যাচের জন্য বেনিনকে কোনো বোনাস দেয়া হয়নি এবং ম্যাচ থেকে পাওয়া আয়ের কোনো অংশও তাদের দেয়া হয়নি। এমনকি খেলোয়াড়দের জার্সি বিনিময় বা মেসির সঙ্গে ছবি তোলার সুযোগও ছিল না বলে অভিযোগ করেন তিনি।

এক্সে দেয়া পোস্টে মোলিনা আরও দাবি করেন, বেনিন দলকে আর্জেন্টিনার খেলোয়াড়দের করিডরে প্রবেশ করতে দেয়া হয়নি। তার ভাষ্য, বেনিনের খেলোয়াড়দের ‘পুতুলের মতো ব্যবহার’ করে তাদের ঘিরে ব্যবসা করা হয়েছে।

ম্যাচের আগেও বুয়েনস এইরেসে যাতায়াত ও হোটেল ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছিল বেনিন। তবে ম্যাচের আগে মেসিকে উপহার ও চিঠি দেন বেনিনের অধিনায়ক। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরাও মেসিকে আবেগঘন বিদায় জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।