সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শহরের জিরো পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ কর্মসূচি হয়।
‘সকল যাত্রা হোক নিরাপদ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের জেলা শাখার সভাপতি মো. নুর ই আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও যাত্রীদের সচেতনতা জরুরি। সবাই ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।
পরে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়মাবলি-সংবলিত লিফলেট বিতরণ করা হয়। হ্যান্ডমাইকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনাও দেয়া হয়।
জয়পুরহাট জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।