ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। হামলায় দেশজুড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুধবার (৭ অক্টোবর) ইউক্রেনে এসব হামলা চালানো হয়। উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।
রাজধানী কিয়েভেও হামলায় চারজন নিহত হয়েছেন। হামলাটিকে রাশিয়ার অন্যতম ‘জঘন্য হামলা’ বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে, ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ৪৬টি ড্রোনের ৮০ শতাংশের বেশি ভূপাতিত করা হয়েছে। তবে জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনো ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।