সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান সরকারের কর্মকর্তাদের দাবি, সোমবার (২১ সেপ্টেম্বর) মধ্যরাত ও ভোরে চালানো এসব হামলায় অন্তত তিন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

তালেবান কর্মকর্তারা জানান, সোমবার রাত আড়াইটার দিকে কুনার প্রদেশের নুরগাল জেলার পাটান গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। এতে তিন বেসামরিক নাগরিক নিহত ও কয়েকজন আহত হন।

এর প্রায় দেড় ঘণ্টা পর ভোর ৪টার দিকে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দ্বিতীয় দফায় হামলা হয়। তালেবান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তোর কান্দি এলাকায় একটি পরিত্যক্ত দোকান ও রাখায় একটি পরিত্যক্ত বাড়ি হামলায় ধ্বংস হয়েছে। তবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার বিষয়ে সোমবার সকাল পর্যন্ত পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে থাকা টিটিপির নিরাপদ আশ্রয়স্থল থেকে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সশস্ত্র হামলা বেড়ে যাওয়ার মধ্যে নতুন করে এসব বিমান হামলা চালানো হলো। এর আগে সীমান্তবর্তী আফগান প্রদেশগুলোতেও পাকিস্তান বিমান হামলা চালিয়েছে, যা কাবুলের সঙ্গে ইসলামাবাদের উত্তেজনা আরও বাড়িয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।