উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছাকাছি এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আরও অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।