সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিসব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুদেশে নেই সারের সংকট, মজুত আছে পর্যাপ্ত: কৃষিমন্ত্রীদু-একদিনের মধ্যে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর ঘোষণা পায়রা বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় অর্ণব, বাড়ছে বাতাসের গতিখাদ্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশঅবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে পাবনার ঈশ্বরদীতে গণমানববন্ধনপ্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে এইচআরএসএসের নিন্দাশেরপুরের বারমারীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ তীর্থোৎসব২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতাকে অব্যাহতিস্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার যুবদল নেতামিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামানখাড়গের মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভে বিজেপিআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভাব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএনতানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারিলক্ষ্মীপুরে জামিনে মুক্তির কয়েক দিন পর যুবকের মরদেহ উদ্ধারকেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১পুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিটপাঁচবিবিতে কোটি টাকার কালো পাথর উদ্ধার, আটক ১শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার মানসিক শান্তি পেতে জীবনে যে ৫টি বিষয় মেনে চলা জরুরিবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজজাপান সফরে বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ হবে!

পাঁচবিবিতে কোটি টাকার কালো পাথর উদ্ধার, আটক ১

পাঁচবিবিতে কোটি টাকার কালো পাথর উদ্ধার, আটক ১
পাঁচবিবিতে কোটি টাকার কালো পাথর উদ্ধার, আটক ১
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৬, ২০২৬ ০৭:১১ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের একটি কালো পাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাথরটির আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করা হয়। বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল অংশ নেয়।

বিজিবির দাবি, পাথরটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযানে আটক কৃষ্ণের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। পাথরটির মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা পাথর পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরে পাথরটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে নেয়ার ব্যবস্থা করা হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।