সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৬, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদনের ওপর শুনানি আজ সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

মহানগর দায়রা জজ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাঁর পক্ষে জামিন আবেদনের শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

এর আগে গেলো ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ডিওএইচএসের বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে এক দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

মামলায় তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আঘাত, অপরাধমূলক বল প্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। বিমানবন্দরে লাগেজ ও ট্রলির সংকটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।