ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। গেল সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথম ইউনিটটি সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
কারখানার ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পর একজনের মরদেহ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।