১০ মাসের বেশি সময় নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো।
গেল রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দেশে ফেরার খবর নিশ্চিত করেন তিনি। খবর আল জাজিরার।
এক্সে দেয়া পোস্টে মাচাদো লেখেন, “আমি এখানে। আপনাদের সঙ্গে।” তাঁর মিত্র ও নির্বাসিত প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গনজালেসও তাঁর ফেরার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মাচাদোর প্রত্যাবর্তন ভেনেজুয়েলার জন্য গুরুত্বপূর্ণ দিন।
২০২৫ সালের শেষ দিকে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে দেশ ছাড়ার পর থেকে নির্বাসনে ছিলেন মাচাদো। তাঁর এক সহযোগীর দাবি, দেশে ফেরার জন্য সাতবার চেষ্টা করলেও প্রতিবারই কর্তৃপক্ষ তাঁকে বাধা দেয়।
এদিকে, চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে একাধিক অভিযোগে যুক্তরাষ্ট্রে তাঁর বিচার চলছে। মাদুরো সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এখন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।