জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে কাতারের দোহায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আকাশ মিডিয়া ভুবনের উদ্যোগে গেল রোববার রাতে একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
আকাশ মিডিয়া ভুবনের ইভেন্ট কো-অর্ডিনেটর মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ই এম আকাশ।
সভায় বক্তব্য দেন কাতারের বৈশাখী ব্যান্ডের পরিচালক ফয়েজ আহমেদ, আকাশ মিডিয়া ভুবনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন ফিরোজ প্রিন্স, প্রবাসী সংগীতশিল্পী ফয়সাল আহমদ সজন, ব্যবসায়ী নোমান খান, তরুণ উদ্যোক্তা কামাল হোসেন, কমিউনিটি নেতা দিপু চৌধুরী বিশু, আল-আমিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান কাতারপ্রবাসীরা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।