শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বারমারী সাধু লিওর ধর্মপল্লীতে আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাথলিক খ্রিষ্টানদের বার্ষিক তীর্থোৎসব। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই ধর্মীয় আয়োজন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের তথ্যমতে, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
‘মানবতার জননী মা ফাতেমা রাণী মা মারিয়া’ মূলসুরে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। আলোক শোভাযাত্রা, খ্রিষ্টযাগ, নিশি জাগরণ, ব্যক্তিগত প্রার্থনা ও জীবন্ত ক্রুশের পথসহ নানা ধর্মীয় আয়োজন থাকবে উৎসবে।
তীর্থোৎসবকে ঘিরে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, চার শতাধিক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা দল, এসবি, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সিভিল প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একাধিক সভা হয়েছে। ফাদার তরুণ বানোয়ারীর নেতৃত্বাধীন দলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।