সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও যাবে পুলিশ: আইজিপিসব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল নির্মাণের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সাক্ষাৎ৯ মাসে মাদ্রাসায় যৌন নির্যাতনের শিকার ১০৯ শিশু: জেএমবিএফচার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুমিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামানখাড়গের মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভে বিজেপিআসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কাতারে প্রতিবাদ সভাব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, ফল প্রত্যাখ্যান ফ্লাভিওরনেতানিয়াহুর ইরানে হামলার পরিকল্পনায় আপত্তি সেনাপ্রধানেরনিকি মিনাজের নিতম্বের প্রশংসায় ট্রাম্প, বললেন ‘এমন সুন্দর আগে দেখিনি’আদালতে যাওয়ার পথে রাহুল গান্ধীর গাড়িবহরে দুর্ঘটনানির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদোট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে হামলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: সিএনএনতানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারিলক্ষ্মীপুরে জামিনে মুক্তির কয়েক দিন পর যুবকের মরদেহ উদ্ধারকেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১পুলিশের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জে মামলা, গ্রেপ্তার ৭কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিটবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন শুনানি আজজাপান সফরে বাংলাদেশের প্রত্যাশা কতটা পূরণ হবে!

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারি

তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারি
তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা, সমন জারি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ২৬, ২০২৬ ০৩:৫০ অপরাহ্ন

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। মামলাটি আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গেল সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন সানায়া চৌধুরী। মামলায় তানজিন তিশাকে একমাত্র আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়।

বাদীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা আগের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তার নারাজি আবেদন আদালত মঞ্জুর করার পর থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হুমকি দিচ্ছেন এবং বাসায় লোকজন পাঠাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

সানায়া চৌধুরী জানান, গেল রোববার তার নারাজি আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিজের নিরাপত্তা চেয়ে নতুন মামলাটি করেছেন বলে জানান তিনি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।