গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ১০০ জনের নাম উল্লেখ করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) দায়ের করা মামলাটি করা হয় গত ২৪ অক্টোবর সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে পুলিশের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে।
অভিযোগ অনুযায়ী, ওই দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে পুলিশ সদস্য ও তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, মো. ইছমাইল হোসেন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।