ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
গেল সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে গেলো ১ অক্টোবর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের মধ্যে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৭ অক্টোবর যাচাই-বাছাই, ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
এলিজা জামান গেলো জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি পিরোজপুর জেলা বিএনপি ও কেন্দ্রীয় মহিলা দলের সঙ্গেও যুক্ত। তার বাবা সরদার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।