লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের একটি সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গেল রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ডিপুটি বাড়ি এলাকার সুপারি বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জুয়েল ওই গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

পুলিশের ধারণা, মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাকে হত্যার পর মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায় বলে জানা গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, জুয়েল কয়েক দিন আগে মাদক মামলায় জামিন পেয়েছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।