ভারতের উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি গাড়ি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গেল সোমবার (২৬ অক্টোবর) পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও অক্ষত রয়েছেন রাহুল গান্ধী।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্যের প্রায় ৩৫ কিলোমিটার আগে দুর্ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতির লেনে থাকা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বহরের একটি স্করপিও গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজেপির সাবেক সভাপতি অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের করা মানহানির মামলায় বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজির হতে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল গান্ধী।
২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারের সময় করা মন্তব্যের জেরে স্থানীয় বিজেপি নেতা বিজয় মিশ্র মামলাটি দায়ের করেন। গেল সোমবার মামলাটির রায় ঘোষণার কথা ছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।