মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

মালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব

মালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব
মালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানো সহজ ও কম খরচের করতে তিনটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে স্থানীয় মুদ্রা রুফিয়ায় লেনদেন, ভ্রমণসংক্রান্ত লেনদেনের সুযোগ এবং দুই দেশের মধ্যে মুদ্রা বিনিময় বা কারেন্সি সোয়াপ চুক্তি।

গেল ৮ অক্টোবর মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) গভর্নর আহমেদ মুনাওয়ারকে পাঠানো চিঠিতে এসব প্রস্তাব দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। প্রবাসীদের উপার্জিত অর্থ নিরাপদে, দ্রুত ও কম খরচে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠাতে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চেয়েছেন তিনি।

প্রস্তাব অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতায় রুফিয়ায় রেমিট্যান্স পাঠানোর সম্ভাবনা যাচাই করা হবে। এ ক্ষেত্রে মালদ্বীপ থেকে পাঠানো অর্থ বাংলাদেশের অনুমোদিত ব্যাংকগুলো প্রাপকদের টাকায় পরিশোধ করবে। পাশাপাশি মালদ্বীপে ভ্রমণকারী বাংলাদেশিদের রুফিয়ায় খরচ মেটানো এবং দুই দেশের মধ্যে কারেন্সি সোয়াপ ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাইয়ের প্রস্তাব দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব উদ্যোগ বাস্তবায়নে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও আইন মেনে চলতে হবে। প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ প্রতিনিধিদল গঠনেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৪ সালের তথ্য অনুযায়ী, মালদ্বীপে দুই লাখের বেশি বিদেশি কর্মীর মধ্যে বাংলাদেশি ছিলেন এক লাখের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে প্রায় ১১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের ১৪ কোটি ১১ লাখ ডলারের তুলনায় প্রায় ১৬ দশমিক ৪ শতাংশ কম। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে এসেছে ৩ কোটি ৮০ লাখ ৫০ হাজার ডলার।

মালদ্বীপে স্থানীয় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো সরাসরি রুফিয়া নিতে আগ্রহী না হওয়ায় অনেক প্রবাসীকে খোলাবাজার থেকে রুফিয়া দিয়ে ডলার কিনে দেশে টাকা পাঠাতে হয়। এতে ডলার কেনা ও রেমিট্যান্স পাঠানোর কমিশন—দুই ক্ষেত্রেই বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।