মাঠে শৃঙ্খলাভঙ্গের কারণে লাল কার্ড দেখার পর ব্যক্তিগত জীবনেও বিচ্ছেদের ধাক্কা খেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে আবারও সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত রোববার (১১ অক্টোবর) দুজনের প্রতিনিধিরা বিচ্ছেদের খবর নিশ্চিত করেন। তবে কোনো ঝগড়া বা তিক্ততার কারণে নয়, পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছেন তারা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভার্জিনিয়ার একা ভ্রমণ ঘিরে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে তার প্রতিনিধিরা জানিয়েছিলেন, সাবেক স্বামী ও সংগীতশিল্পী জে ফেলিপের সঙ্গে সন্তানদের সময় কাটানোর সুযোগ করে দিতেই ওই সফরের পরিকল্পনা করা হয়েছিল। তাই এই ভ্রমণকে বিচ্ছেদের কারণ হিসেবে দেখার সুযোগ নেই।
২০২৫ সালের অক্টোবরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া। চলতি বছরের মে মাসে তাদের বিচ্ছেদ হলেও জুলাইয়ে আবারও কাছাকাছি আসেন দুজন। তবে সেই পুনর্মিলন তিন মাসও স্থায়ী হলো না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।