রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব নির্ধারিত ফ্লাইট আগামী ২১ অক্টোবর পর্যন্ত বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট নম্বর BS381 ও BS382-এর সব যাত্রা বাতিল থাকবে।
এ অবস্থায় যাত্রীদের আপাতত বিমানবন্দরে যেতে নিষেধ করা হয়েছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থা, পুনরায় টিকিট বুকিং ও অন্যান্য তথ্য জানতে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফ্লাইটের পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।