সৌদি আরবে হামলার ঘটনায় পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি দৃঢ় সমর্থন ও সংহতি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের চলমান পরিস্থিতি নিয়ে আপাতত বাংলাদেশের কোনো মূল্যায়ন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (১২ অক্টোবর) ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ও বাজারে নেতিবাচক প্রভাব পড়লে তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, সৌদি আরবের পরিস্থিতি দেশটির শ্রমবাজারে প্রভাব ফেলতে পারে। এতে বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ শ্রম অভিবাসন নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে নতুন শ্রমবাজার খুঁজতে বহুপাক্ষিক আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে সরকার।
ভারতের চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের আপাতত কোনো মূল্যায়ন নেই। ভারতই নিজেদের পরিস্থিতি মোকাবিলা করবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।