সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া কন্যাশিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবমিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা রাবেয়া খাতুন এবং শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন।
আলোচনায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ ও বৈষম্যহীন সমাজ গড়ার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।