২০২৭ সালে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দুই ধাপের ভোট হবে রোজার আগে ২১ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি। বাকি তিন ধাপে ভোট হবে রোজার পরে ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সভা শেষে ব্রিফিংয়ে এ সূচি জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের ৬ জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।
এদিকে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ৪২টি নির্বাচনী প্রতীক চূড়ান্ত করেছে কমিশন। গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে এসব প্রতীক প্রকাশ করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।