মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

পাবনার বেড়া পৌর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানে আগুন দেয়া হয় এবং অন্তত ১৫টি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে সংঘর্ষ। স্থানীয় সূত্রে জানা যায়, বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে পৌরসভার ওয়ার্ডভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় ২ ও ৯ নম্বর ওয়ার্ডের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বিরোধ ছড়িয়ে পড়ে দুই ওয়ার্ডের বিভিন্ন মহল্লায়।

পরে মৈত্রবাঁধা, সান্দিয়ালপাড়া ও বনগ্রামসহ আশপাশের এলাকার লোকজনও সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

খবর পেয়ে বেড়া থানার পুলিশের পাশাপাশি সাঁথিয়া ও সুজানগর থানা, পাবনা পুলিশ লাইনসের সদস্য এবং র‍্যাব ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে উত্তেজনা দেখা দিলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।