ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৫ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়। এতে আগামী তিন অর্থবছরের মধ্যে ওই অর্থ পরিশোধের নির্দেশ রয়েছে।
এর আগে গেল ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে গেল ৪ অক্টোবর হাইকোর্টের আরেকটি বেঞ্চ স্বপ্রণোদিতভাবে সেই রায় প্রত্যাহার করেন এবং মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের আয়কর দাবি নিয়ে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট করে। সম্প্রতি হাইকোর্টের নতুন বেঞ্চ রিটগুলো খারিজ করেন। ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ে আর বাধা নেই।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।