মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪-এ হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। রোববার (১১ অক্টোবর) এ হামলার পর বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় টার্মিনালের একটি অংশে আগুন ধরে যায়। একই সময়ে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিমানবন্দরের কাছে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, পূর্বাঞ্চলে একটি ড্রোন এবং খামিস মুশাইত শহর লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগের দিন রিয়াদ বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া পূর্বাঞ্চলীয় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ ও নিরাপত্তা পরিদর্শন চলছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি আগের হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, দাম্মাম বিমানবন্দর এবং সৌদি আরামকোর দুটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। তবে এসব দাবির বিষয়ে সৌদি সরকার ও আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার জেরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। ব্রিটিশ দূতাবাস নাগরিকদের জেদ্দা, দাম্মাম ও মদিনা ছাড়া অন্য বিমানবন্দরে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদের স্কুলগুলোতেও রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনলাইন ক্লাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হুতিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা অব্যাহত রয়েছে। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব সামরিক অভিযান ও হস্তক্ষেপ বন্ধ না করলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি অভিযানে যুক্তরাষ্ট্রের অংশ নেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।