নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি। এসব ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে মেয়েদের ঘরে আটকে রাখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অন্যায়ের শিকার হলে নীরব না থেকে প্রশাসনকে জানাতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে কন্যাশিশুদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন রাষ্ট্রপতি। নারীদের সাফল্যের সঙ্গে শুধু পরিবার নয়, দেশের অগ্রগতিও জড়িত বলে মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।