মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
জ্বালানি তেলের দাম বাড়তেই কাঁচাবাজারে উত্তাপ, তদারকির দাবিবঙ্গোপসাগরে নিম্নচাপ, বাংলাদেশে আঘাতের শঙ্কা কতটা? কমতে পারে গরমবিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রীনিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেকের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীনিষিদ্ধ ছাত্রলীগকে অর্থায়নের অভিযোগ এনে রতনকে স্থায়ী বহিষ্কার দাবি ছাত্রদলেরজ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টাবাস ভাড়া বাড়লো, প্রতি কিলোমিটারে ১৭ পয়সাজামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাবহোয়াইট হাউসের ২৪ ঘণ্টার স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুজাতিগত শুমারির পর উত্তরপ্রদেশ চার ভাগ হবে, দাবি ভারতীয় মন্ত্রীরফাইবার লাইন কাটায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বড় বিঘ্ন, বাতিল শত শত ফ্লাইটঅবৈধ অভিবাসীবিরোধী অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশিরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের বড় জয়পাবনায় জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তারের দাবিজ্বালানি তেলের দাম বাড়তেই পরিবহন ভাড়ায় আগুন, নতুন ভাড়া ঘোষণার আগেই নগরে বাসভাড়া বৃদ্ধিজয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪মরণফাঁদে ডেমড়া-আতাইকুলা সড়ক, ভোগান্তিতে ১০ লাখ মানুষলালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

জামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাব

জামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাব
জামায়াতে ইসলামীর লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের, আলোচনার প্রস্তাব
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২২, ২০২৬ ০২:২২ অপরাহ্ন

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে ইসলামাবাদমুখী লং মার্চ স্থগিত রাখতে জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈমুর রহমানকে অনুরোধ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে জ্বালানি কর নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) মুলতানে পৌঁছানোর পর জামায়াতের আমিরকে ফোন করে মার্চ স্থগিত রাখার অনুরোধ জানান শেহবাজ।

জবাবে হাফিজ নাঈম বলেন, সরকারকে সংঘাতের মুখে ফেলা তাদের উদ্দেশ্য নয়। তবে জনগণের সমস্যা তুলে ধরতে রাস্তায় নামার অধিকার জামায়াতের রয়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধের বিষয়ে দলের শুরার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

হাফিজ নাঈম আরও বলেন, মার্চ স্থগিত করা হলেও প্রতিবাদ করার অধিকার জামায়াত ছাড়বে না। পেট্রোলিয়াম লেভির মধ্যে থাকা কথিত ‘চাঁদাবাজির কর প্রত্যাহার ও জনগণকে স্বস্তি দেয়ার দাবি জানান তিনি।

গেলো রোববার করাচি থেকে লং মার্চ শুরু করে জামায়াতে ইসলামী। ট্রেন ও সড়কপথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনটি ইসলামাবাদের দিকে এগিয়ে নেয়া হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।