বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে তিব্বত থেকে আসা পাহাড়ি ঢলে রাসুয়া জেলার ভোতিকোশি নদীর পানি দ্রুত বেড়ে যায়। এতে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।

বন্যায় সিয়াফ্রুবেসি, বেত্রবতী, মাইলুং, সাল্লেতার, শান্তিবাজারসহ বিভিন্ন এলাকার শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট এবং উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি।

নিখোঁজদের মধ্যে সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর আট সদস্যও রয়েছেন। তিমুর এলাকায় সকাল ৯টার দিকে বন্যা আঘাত হানে বলে জানিয়েছেন সীমান্ত পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে।

নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। অভিযানে আটটি হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, বুধবার বিকেল পর্যন্ত ১৮ জনকে জীবিত এবং সাতজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন্যার কারণ হিসেবে তিব্বতে ভূমিধসের ফলে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং পাহাড়ি ঢলকে দায়ী করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।